শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:১৫ পিএম
শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে  সোমবার (৬ জুলাই)  দুপুরে   শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, পল্লী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকে মূল আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,  জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক মো. আব্দুল আউয়াল চৌধুরী, ব্র্যাক শেরপুরের প্রতিনিধি ফারহানা মিল্কীসহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কার্যক্রমের জন্য ৬ জন উপকারভোগীর মধ্যে মোট সাত লাখ আশি হাজার টাকা বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে