দুর্নীতিবাজরা দুর্নীতি মুক্ত করতে পারবে না: বাবুল এমপি

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:৫৬ পিএম
দুর্নীতিবাজরা দুর্নীতি মুক্ত করতে পারবে না: বাবুল এমপি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দুনীতিবাজরা দুর্নীতি রোধ করতে পারবে না। দুর্নীতি মুক্ত করতে হলে আগে নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে। তিনি ৬ জুলাই বেলা আড়াইটায় মেলান্দহ হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম ও সোলার প্যানেল স্থাপন শেষে চিকিৎসক-কর্মচারি-সাংবাদিক ও রাজনীতিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

 মেলান্দহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা. আজিজুল হক, ইউএনও  জান্নাতুল আরা, বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ নাহিন প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।#

আপনার জেলার সংবাদ পড়তে