জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ত্রিশালে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৮:১৩ পিএম
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ত্রিশালে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষ বিতরণ ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৬ জুলাই) সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা নিবর্বাচন কর্মকর্তা তাজুল রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক।  আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে