ঝিনাইদহ জেলার শৈলকূপায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রয়েড়া মাঠের মধ্যে খায়রুল ইসলাম নামের এক মাছ ব্যবসা মৎস্য ব্যবসায়ীর মাছের ঘের পাহারা দেওয়ার সময় খাইরুল ইসলাম, ওয়াদুদ হোসেন, মনির হোসেন ও ছোট বোয়ালিয়া গ্রামের ইমরান হোসেনের ছেলে জীবন হোসেন সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ব্যাপারে শৈলকূপা থানার এস আই তরিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করি। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।