শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৬:৪৫ পিএম
শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

মঙ্গলবার ( ৭ জুলাই)ভোর রাতে ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির টহল দল বৈষ্টমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অভিযানটি পরিচালনা করেন টহল কমান্ডার নায়েক বিশ্বরঞ্জন সূত্রধর। নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। একই দিন সকালে কর্ণজোড়া  বিওপির হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে বৈষ্টমপাড়া পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

 কর্ণজোড়া বিওপি সূত্র জানায়, উদ্ধার হওয়া কসমেটিকস সামগ্রীর সিজারমূল্য প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। এছাড়া ৪৭ বোতল মদ ও জব্দকৃত ব্যাটারিচালিত অটোরিকশার সিজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা। কর্ণজোড়া  বিওপির ইনচার্জ হাবিলদার মনির হোসেন উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কসমেটিকস সামগ্রী বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে