চট্টগ্রাম -১৪ সংসদীয় আসন চন্দনাইশ উপজেলা এবং আংশিক সাতকানিয়া এলাকার তিন তিন বারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার ভোর ৪টা ১৫মি: সময়ে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মুন্সী কেরামত আলী চৌধুরী বাড়ির মরহুম আবু সাহাত চৌধুরী ও মাতা মরিয়ম বেগমের ৩ ছেলে বলে জানা গেছে। প্রবীণ রাজনৈতিকবিদ নেতার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের ঢাকা - চট্টগ্রাম শহরের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় । পরদিন মঙ্গলবার সকাল ১১টায় নিজ গ্রামের কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ আদায় পূর্বক রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।