'জুলাই শহিদ দিবস ২০২৬' পালন উপলক্ষ্যে আগামী ১৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসক, চাঁদপুর এঁর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। উক্ত পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিতদের অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন।