‘তারুণ্যের আশা- আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ৩৬তম বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে । আজ সোমবার সকালে এ উপলক্ষে নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অদিতি রায়,অধ্যক্ষ রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, মোহাম্মদ রফিজ মিয়া, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,সীমান্তিক এনজিওর কো-অর্ডিনেটর তারতিলা আক্তার,পরিবার পরিকল্পনা পরির্দশক মোহাম্মদ নজরুল ইসলাম,পরিবার কল্যান পরিদর্শিকা মর্জিনা বেগম,পরিবার কল্যান সহকারী শরীফা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গোকর্ণ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শরিফা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মর্জিনা বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ উবায়দুল রহমান এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ভলাকুটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।