১৬ তারিখ চাঁদপুরে 'জুলাই শহিদ দিবস' পালন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৫:৫৫ পিএম
১৬ তারিখ চাঁদপুরে 'জুলাই শহিদ দিবস' পালন

'জুলাই শহিদ দিবস ২০২৬' পালন উপলক্ষ্যে আগামী ১৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসক, চাঁদপুর এঁর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। উক্ত পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিতদের অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে