রাঙ্গামাটির বিলাইছড়ি’র দূর্গম ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৩:৩৬ পিএম
রাঙ্গামাটির বিলাইছড়ি’র দূর্গম ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে প্লাবিত দূর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন ২৯৯-রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সাধারণ জনসাধারণদের সাথে কথা বলেন।

এসময় তিনি বলেন, পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের যতদিন সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। এই বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার অত্যন্ত আন্তরিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাংখোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সংসদ সদস্যের অফিস রুমে উপজেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে