নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ ও আদর্শ গ্রামে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি পানিবাহিত রোগবালাই থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। হঠাৎ পাওয়া এই সাহায্যে পানিবন্দি মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহিদুল ইসলামের বাবা মোবারক মন্ডল, ডার্মা ফার্মাসিউটিক্যালসের প্ল্যান্ট ম্যানেজার নজরুল ইসলাম, এইচ আর এডমিন ম্যানেজার তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান আলী, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।