নওগাঁর মহাদেবপুরে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। তিনি বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা উপজেলা বন কর্মকর্তা খাইরুল আলমের হাতে তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বন বিভাগের স্বেচ্ছাসেবী আব্দুল আজিজ, আব্দুল মমিন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক নেজামুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বন কর্মকর্তা জানান, ২০২৫-‘২৬ অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের সহায়তায় “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপি ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন (চতুর্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় অবক্ষয়িত বন এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে দুই হাজার বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হবে। সামাজিক বন বিভাগ রাজশাহী এবং নওগাঁ জেলা ও মহাদেবপুর উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র এটি বাস্তবায়ন করছে।