চিতলমারীতে জুলাই শহীদ দিবস এর প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৪৫ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৪৫ পিএম
চিতলমারীতে জুলাই শহীদ দিবস এর প্রস্তুতি সভা

চিতলমারীতে “জুলাই শহীদ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জুলাই এর শহীদ সাব্বির মল্লিকের বাবা ও শহীদ জসিম ফকিরে বাবা তাদের সন্তানের মৃত্যুর স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও: গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন চিতলমারী পেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, এনসিপির সভাপতি ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কাকা মিয়া প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে