বিরলে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচির আওতায়া গাছ/বৃক্ষের চারা, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফসী ও হাইব্রিড) জাতের শাকসবজি উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ আল এমরান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ আলী, সাদেক আলী, কৃষক প্রতিনিধি ও রাণীপুকুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড সদস্য আফসার আলী, বিএনপি নেতা বেলাল হোসেন মন্ডল, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলামসহ প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, তালিকায় নাম আছে অথচ সে গাছ পাবে না, এটা বিরলের মাটিতে হবে না। যার নাম থাকবে তাকেই গাছ পেতে হবে, গাছ রোপণ করতে হবে। কোন রকম অস্বচ্ছতা এই বিরলে আর হবে না। বিগত ১৭ বছর যেভাবে চলেছে, সেভাবে আর চলতে দেয়া হবে না। ১৭ বছরে যা হয়নি তা এই ৫ বছরে করে দেখাতে চাই। আর এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কোন দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, প্রকৃত কৃষকগণ সকলে পর্যায়ক্রমে সরকারের সুযোগ সুবিধা পাবেন। কেউ যদি দলীয় পরিচয়ে কোন চাপ সৃষ্টি করতে চায় তাঁর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। যার যা অধিকার, তাঁকে তা দিয়ে বর্তমান সরকার জনবান্ধব কর্মসুচি হাতে নিয়েছে। আমাদের পাইলট প্রকল্প হিসেবে এ উপজেলায় কৃষক কার্ড প্রস্ততের কার্যক্রম শুরু হয়ে গেছে। সকলে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে কৃষক কার্ড প্রস্তুত করতে সহায়তা করবো। একই পরিবারের কেউ একাধিক সুবিধা নিবো না। কেউ যদি নেয়, তাহলে তা প্রশাসনকে অবগত করতে হবে, প্রয়োজনে কোন মাধ্যম ছাড়া সরাারি আমাকে জানাবেন। আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্য শেষে গাছ/বৃক্ষের চারা, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফসী ও হাইব্রিড) জাতের শাকসবজি বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।