আন্তর্জাতিক কনফারেন্সে

কানাডায় ‘গ্রাজুয়েট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি গবেষক সিফাত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ১৯ জুলাই, ২০২৬, ১১:১১ পিএম | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৩:২৬ পিএম
কানাডায় ‘গ্রাজুয়েট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি গবেষক সিফাত

কানাডার টরোন্টো শহরে  অনুষ্ঠিত Canadian Society for Chemistry and Canadian Society for Chemical Engineering Conference-এ পোস্টার প্রেজেন্টেশন বিভাগে মর্যাদাপূর্ণ Graduate Poster Award অর্জন করেছেন বাংলাদেশের তরুণ গবেষক সিফাত কাওসার। সিফাতের গবেষণার বিষয় ছিল লিথিয়ামসমৃদ্ধ লবণাক্ত পানি (ইৎরহব) থেকে টেকসই ও তুলনামূলক সাশ্রয়ী প্রযুক্তিতে লিথিয়াম উত্তোলনের অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়ন।

লিথিয়াম পর্যায় সারণির তৃতীয় মৌল এবং এটি সবচেয়ে হালকা, নরম ও রূপালি-সাদা ক্ষার ধাতু। বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন রিচার্জেবল ব্যাটারি তৈরিতে লিথিয়ামের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি ও নবায়নযোগ্য শক্তিনির্ভর বিশ্বে ভবিষ্যতে লিথিয়ামের চাহিদা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যাটারি প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান এবং বিভিন্ন শিল্পখাতে লিথিয়াম উৎপাদনের টেকসই ও অর্থনৈতিক পদ্ধতি উদ্ভাবনে সিফাতের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমানে সিফাত কাওসার কানাডার Simon Fraser University-Gi Sustainable Energy Engineering

বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সিফাতের বাড়ি বাংলাদেশের দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায়। তাঁর বাবা মো. কায়সার আলী একজন স্কুলশিক্ষক এবং মা শেফালী বেগম গৃহিণী। সিফাত  জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রীমঙ্গলের 

সাংবাদিক  আতাউর রহমান কাজলের ভাগ্নে। পরিবারের ছোট ছেলে সায়েম কাওসারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে এ অর্জন দেশের জন্য গৌরবের। সিফাত কাওসারের ভবিষ্যৎ গবেষণা ও সাফল্যের জন্য তাঁর পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে