এসএমপি নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২১ জুলাই, ২০২৬, ০৯:০২ পিএম | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৯:০২ পিএম
এসএমপি নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ

পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে