শ্রীমঙ্গলে ১৮ ফুট দৈর্ঘ্যরে ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৩:৫৬ পিএম
শ্রীমঙ্গলে ১৮ ফুট দৈর্ঘ্যরে ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও আনুমানিক ৩০-৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় বাসিন্দা ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় সাপটি দেখতে পান। পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।  

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। এটি সুস্থ অবস্থায় ছিল।

পরে সাপটিকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রানী  বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে