সাতকানিয়ায় দোস্ত এইডের ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিক্স পণ্য বিতরণ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৫:৫৯ পিএম
সাতকানিয়ায় দোস্ত এইডের ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিক্স পণ্য বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ টি পরিবারের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিক্স পণ্য বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার ও রবিবার (১৮ ও ১৯ জুলাই) দুই দফায় উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস। এছাড়াও কাঞ্চনা রেনেসা ক্লাবের সভাপতি মোহাম্মদ সামিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, দোস্ত এইড ও রেনেসা ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় কাঞ্চনা রেনেসা ক্লাবের স্বেচ্ছাসেবীরা।

শনিবার ৫০০ টি পরিবারকে দেয়া হয় ৫০ কেজির ফুড প্যাক। প্রতিটি ফুড প্যাকে ছিল ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১০০ পিস ললিপপ, ২০ পিস ওয়েফার, ২ কেজি চিনি এবং জরুরি ওষুধ। প্রতি প্যাকে ছিল ৮ হাজার টাকার পণ্য। রবিবার ৫০০ টি পরিবারকে দেয়া হয় ২ হাজার টাকা সমমূল্যের কসমেটিক্স সামগ্রী।

আপনার জেলার সংবাদ পড়তে