রোববার ১৯ জুলাই যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল এমসিকিউ (বহুনির্বাচনি অভীক্ষা) প্রশ্ন পত্র বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আব্দুল ওহাবকে আটকের পর সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের এমসিকিউ "গ" সেটের প্রশ্নের জায়গায় দ্বিতীয় পত্রের "গ" সেট প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে জানালে প্রশ্নগুলো পরীক্ষা কক্ষ থেকে প্রত্যাহার করা হয়। প্রশ্নের প্যাকেটে থাকা প্রথম পত্রের এমসিকিউ "গ" সেট প্রশ্ন দিয়েই পরীক্ষা নেয়া হয়েছে। ঘটনা জানতে পেরে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ঘটনা তদন্ত করেন। এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান,
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, তাকে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া যশোর জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালামকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।