ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের ব্যবসার অন্তরালে চলছে মাদকের ব্যবসা। এরকম অভিযোগের ভিত্তিতে শৈলকূপা থানার পুলিশ রবিবার দিবাগত রাতে শৈলকুপা শহরের সরকার জেন্টস কালেকশন মার্কেটের সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কুমার কর্মকার নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় মাদক বিক্রির ১৭৯০ টাকা তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান শহরের সোনার তরী জুয়েলার্সে স্বর্ণের ব্যবসার অন্তরালে দীর্ঘদিন মাদকের ব্যবসা হচ্ছে এরকম অভিযোগের ভিত্তিতেই রবিবার দিবাগত রাতে দোকানটিতে অভিযান চালিয়ে ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭৯০ টাকা সহ দোকানের মালিক সঞ্জিত কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত সমর কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।