দৌলতপুরে প্রায় অর্ধ কোটি টাকার মাদক দ্রব্যসহ চোরা চালানি পণ্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৫:১৮ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৫:১৮ পিএম
দৌলতপুরে প্রায় অর্ধ কোটি টাকার মাদক দ্রব্যসহ চোরা চালানি পণ্য উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তেকুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) সোমবার পৃথক, পৃথক  অভিযান চালিয়ে প্রায় ৪১.৫৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আনুমানিক ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে, প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার গরুরা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৯ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য(পঞ্চান্ন হাজার ছয়শ) টাকা।

পরবর্তী অভিযানে, আনুমানিক রামকৃষ্ণপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (বিশ হাজার) টাকা। একই দিনের তৃতীয় ও শেষ অভিযানে চিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল মদ, ১২,১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১,৩৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চল্লিশ লক্ষ সাতাত্তর হাজার) টাকা।

তিনটি পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য (একচল্লিশ লক্ষ বাহান্ন হাজার ছয়শত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে