শরণখোলায় বিকে মাধ্যমিক বিদ্যালয় ও ডাকবাংলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৪:১১ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম
শরণখোলায় বিকে মাধ্যমিক বিদ্যালয় ও ডাকবাংলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রুপিং ও বিভেদ ভুলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার (১৯ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ কথা বলেন। বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম, বিএনপি নেতা সোমনাথ দে, শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বিএনপি জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা প্রমুখ।

পরে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে শরণখোলা ভিআইপি ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করেন। এছাড়া জেলা পরিষদ প্রশাসক শরণখোলা সরকারি কলেজ প্রাঙ্গণে বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদার এবং আমড়াগাছিয়া গ্রামে সদ্যপ্রয়াত যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে