মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিক ইউনিয়নের গেট মিটিং অনুষ্ঠিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৩:১৫ পিএম
মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিক ইউনিয়নের গেট মিটিং অনুষ্ঠিত

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে গেট মিটিং করেছে। বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালন করে। তিন দফা দাবির গুলোর মধ্যে রয়েছে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবল হতে স্থায়ীকরণ সমন্বয় করতে হবে। সরকার ঘোষিত ১৫% প্রনোদনা পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন বাস্তবায়ন এবং পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন ঘোষনা করতে হবে।

গেট মিটিং এ উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারন সম্পাদক ও ম্রমিক কর্মচারী ফেডারেশনের কার্য-নির্বাহী মিলন বিশ্বাস, সহ-সভাপতি সাহাদ আলী,সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান টুটুল ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশেন আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল এবং ২ ঘন্টা কর্ম বিরতি। ২২ জুলাই বুধবার সকালে বিক্ষোভ মিছিল এবং সকাল ১০ হতে ৪ ঘন্টা কর্ম বিরতি। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ হতে পূর্ণ দিবস কর্ম বিরতি এবং প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন জানান।

আপনার জেলার সংবাদ পড়তে