প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ পেলেন: রাশেদ খান

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৩:১৮ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৩:১৮ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ পেলেন: রাশেদ খান

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাশেদ খান। এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন ১৯ জুলাই জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়েছে।রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪(কালীগঞ্জ উপজেলা ও সদর আংশিক)আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করে পরাজিত হন। এর আগে গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনি গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপ-সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ খানের নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদ থাকবে প্রধানমন্ত্রীর দায়িত্বকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত।সরকারি আদেশে বলা হয়েছে,রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাশেদ খানের এই নিয়োগকে সরকারের রাজনৈতিক কার্যক্রম সমন্বয়, নীতিনির্ধারণী সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রমে গুর”ত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলে তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়েছে।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে