সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে খেলার উপকরণ বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৬:৫৭ পিএম
সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে খেলার উপকরণ বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিনি গোলবার, ফুটবল ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান শেষে এসব বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।  এসময় উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি কাজী একরামুল হক,সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা মতিউর রহমান মতি,সাইদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে