ভোলার দৌলতখানে মারুফ ইব্রাহিম আকাশ মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ফরাজী কান্দি সংলগ্ন বালুর মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্ট মিনি ফুটবল খেলায় ৯ টি দল অংশ গ্রহন করে। সোমবার (২০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্ট ফুটবল ফাইনাল খেলায় ভবানীপুর ফরচুন এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল তুমুল প্রতিদন্দ্বিতায় অংশ নেয়। চমৎকার নৈপুণ্য এ ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, প্রেস ক্লাব সহসভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। পরে খেলায় একটি গোলকে কেন্দ্র করে প্রতিপক্ষ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল দল হৈ-হুল্লোড় এর মধ্যে মাঠ ত্যাগ করলে খেলা স্থগিত করেন রেফারি। আয়োজক কমিটি পরবর্তী সময়ে ফের খেলার তারিখ জানাবেন বলে জানিয়েছেন।