কাউখালীতে জেলের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ২১ জুলাই, ২০২৬, ০২:১৬ পিএম | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০২:১৬ পিএম
কাউখালীতে জেলের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্র্নিধারণ, বাছাই ও হালনাগাদের লক্ষ্যে দুই দিনব্যাপী বিস্তৃত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০ জুলাই ও ২১ জুলাই উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই করা হয়। উপজেলার সয়না রঘুনাথপুর, আমরাজুরী, কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ উপলক্ষে উন্মুক্ত যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়।উন্মুক্ত যাচাই-বাছাই সভায় উপস্থিত একাধিক স্থানীয় মৎস্যজীবী জানান, প্রকৃত জেলেরা যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং ভুয়া কোনো ব্যক্তি যেন তালিকায় ঠাঁই না পায়, সে জন্য এভাবে প্রকাশ্যে যাচাই-বাছাই করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করতেই এই উদ্যোগ জেলেদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বন্টন করতে সঠিক ডাটাবেজের বিকল্প নেই।

আপনার জেলার সংবাদ পড়তে