সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৪:৫৮ পিএম
সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ করার প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

            মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে গণশুনানি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে মতামত গ্রহণ শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে এর সমাপনী অনুষ্ঠিত হয়।

           অর্জুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

          গণশুনানিতে অজর্নুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

         গণশুনানিতে উপস্থিত বক্তারা ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে নিজ নিজ মতামত তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে সরকারি বিধি-বিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে