ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন আর গতানুগতিক শিক্ষা কোন কাজেই আসবে না। আমাদের প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। এই যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষকরা একা কাজ করলে হবে না। এটা একটি সম্মেলিত কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।
সহকারী শিক্ষক খান মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী মো: আতাউর রহমান গিলমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মো: বরকত উল্লাহ,চাতলপার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার,প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক সোহরাব শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারুয়ার ও ৮ম শ্রেণির ছাত্রী সাউদা ইসলাম।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায়
বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।