চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অনিয়মের অভিযোগে প্রাইম কম্পিউটার দোকানের ২টি লেপ-টপ জব্দ করা হয়েছে। শনিবার উপজেলার সদরস্থ খানকা শরীফের পাশ্বে এ ঘটনা ঘটে। জানাযায় অরিয়মের ুখবর উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝুন্টু বিকাশ চাকমা উক্ত কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ২টি লেপ-টপ এবং ত্রাণ ও ফ্যামিলি কার্ডের জন্য প্রায় অর্ধ শতাধিক আইডি কার্ডের কপি ,ছবি জব্দ করা হয়েছে। কম্পিউটার দোকানের মালিক শহিদুল ইসলাম বলেন উদ্যোক্তা ফাউন্ডেশেন কর্মী মৃত হেলাল উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম ত্রাণের জন্য সদস্যদের নিকট হতে সংগ্রহ করেন বলে জানান। সহকারি কমিশনার ভূমি ঝুন্টু বিকাশ চাকমা এ প্রতিবেদককে জানান এ সমস্ত কাজ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ করা অন্যায় এ জন্য সব কাগজপত্র ও লেপ-টপ জব্দ করে এদেরকে সতর্ক করা হয়েছে। উদ্যোক্তা ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত মরিয়ম বেগম কেন এ কাগজপত্র সংগ্রহ করেছেন আমাদের সংগঠনের কারো জানা নেই । বিধায় তাকে উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে বহি:স্কার করা হয়েছে বলে জানান।