ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট দাখিলের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৩:২২ পিএম
ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট দাখিলের প্রতিবাদে মানববন্ধন

ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে থেকে পদধারী আওয়ামী লীগ নেতাদের  নাম বাদ দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে তদন্ত কর্মকর্তা, ওসি ,সার্কেল এএসপি বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনের স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসিনা পতন আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন স্থানীয় এক ছাত্র নেতা। যার মামলা নং-০৭ জিআর-১২৯/২৪ কিন্তু টাকার বিনিময়ে সেই মামলা থেকে আওয়ামী লীগ পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল এএসপি আদালতে চার্জশিট প্রেরণ করেছে। আমরা সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছে আসলে তদন্ত কর্মকর্তা স্বাধীন তিনি তার মতো করে চার্জিশিট দিয়েছে। এখানে অবৈধ লেনদেন কিংবা অনিয়মের সুযোগ নেই।

আপনার জেলার সংবাদ পড়তে