রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলোথ পীরগঞ্জ লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ দুলাল (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক। এরপর বুধবার (২২ জুলাই) দিবাগত রাত পৌণে ১১টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া একটি আরওয়ান ফাইভ ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ওসি রফিকুল ইসলাম রফিক জানান, সম্প্রতি রংপুর নগরী থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। এরপর পুলিশ বুধবার রাতে বৈরাগীগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুলাল ও রাকিবকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার সাথে জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।