খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত নারীদের আত্ননির্ভরশীল হতে সরকার প্রদত্ত সকল সুবিধা কাজে লাগাতে আরো বেশী মনযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতন বন্দে বর্তমান সরকার বদ্ধ পরিকর। নারীর সুশিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে বাল্য বিবাহের অভিশপ থেকে মুক্ত হওয়া সম্ভব।
বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি সরকার ঘোষিত মডেল গ্রাম দাকোপের পানখালী মমতাজ স্কুলে উপজেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত তৃনমূল নারীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নে প্রত্যাশার কথা শোনেন। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আকতার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন, তৃনমূলের নারী প্রতিনিধি রেখা বেগম, রুবিয়া খাতুন, সুইটি দাস, বিলকিস বেগম, মনিরা বেগম ও মোশতাক ফকির। এরপর তিনি চালনা এনসি ব্লু বার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, চালনা পৌরসভা, খাটাইল কমিউিনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, পানখালী ইউনিয়ন ভূমি অফিস, পানখালী জেলে পল্লী, বটবুনিয়া খাল পুনঃখনন, বারইখালী আশ্রয়ণ প্রকল্প, বানীশান্তা ব্রথেল পরিদর্শন করেন। জেলা প্রশাসক দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।