দেবহাটা থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামী আটক হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার ২৩ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দেবহাাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে চলমান পুলিশী অভিযানের অংশ হিসেবে দেবহাটা থানায় কর্মরত এসআই/সঞ্জয় পাল, এএসআই ইব্রাহিম খলিল, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং-২৩/০৭/২০২৬ তারিখ রাতে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১। আব্দুল্লাহ আল মামুন, পিতা-আরশাদ আলী মানা, সাং- নাজিরের ঘের, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ২। ভগিরাত সরকার, পিতা- পঞ্চরাম সরকার, সাং- পুটিমারী, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৩। নাসির উদ্দীন, পিতা- দিদার মোল্ল্যা, সাং- দক্ষিণ পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় চলমান পুলিশী অভিযানের অংশ হিসেবে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।