দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৭:১২ পিএম
দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানাপুলিশ। গতকাল  সকালের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত বৃদ্ধা (৬৫) এর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় ও পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় ঘুরা ফেরা করতেন এবং রাতেও তিনি এসব এলাকায় অবস্থান করতেন।গতকাল সকালে নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহসহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আঞ্জুমানে মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের সুরতহালে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে