দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারী খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের সামনে রাস্তার উপর থেকে ০৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহমান (২২), পিতা-আহম্মদ আলী, সাং- মাঝ সখিপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং অপর এক অভিযানে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী, এএসআই রহমত আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ২। আব্দুল্লাহ আল মামুন, পিতা- আরশাদ আলী মানা, সাং- নাজিরের ঘের এবং একই তারিখ রাত ১০টার সময় ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। গোলাম রব্বানী মোল্লা (৪৭) পিতা- দ্বীন আলী মোল্লা ওরফে দেওয়ান, গ্রাম- সাংবাড়িয়া, পোস্ট-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার ও আসামি আটক হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।