মাদকাসক্ত ছেলের নির্যাতনে হাসপাতালে মা, সম্পত্তির লোভে হামলা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৭:৪৩ পিএম
মাদকাসক্ত ছেলের নির্যাতনে হাসপাতালে মা, সম্পত্তির লোভে হামলা

অবস্থায় সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী রোজি। রোজি জানান, দীর্ঘদিন ধরে ছেলে রাজু তার কাছে জায়গা-জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। ঘটনার দিন রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে বাড়িতে এসে আবারও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। রোজির অভিযোগ, মারধরের পর ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকারও নিয়ে যায় রাজু। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আহত রোজি উপজেলার দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন তার প্রথম সংসারের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রী তাসলিমার বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে