ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালিবের নামাজে জানাজা শেষে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 'গার্ড অব অনার' দেওয়ার প্রস্তুতি নিলেও মরহুম বীর মুক্তিযোদ্ধার পরিবারের অনুরোধে পরিবারের বীর মুক্তিযোদ্ধা হিসেবে 'গার্ড অব অনার' দেওয়া হয়নি। 'গার্ড অব অনার' ছাড়া সাধারণভাবেই দাফনের ব্যবস্থা করেন তাঁর পরিবার।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালিব বেশ কিছুদিন যাবত অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় তারঁ ছেলে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাসুক আল মারজান মারুফের বাসায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ সামাজিক ও সমাজ কল্যানমুলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তাই তাঁর পরিবারের ইচ্ছানুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়নি।'
মেডিসিন বিশেষজ্ঞ ডা: মাসুক আল মারজান মারুফ জানান আব্বুর জীবদ্দশায় মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন দীনি কাজে সম্পৃক্ত ছিলেন তাই আমাদের পরিবারের ইচ্ছানুযায়ী গার্ড অব অনার নেওয়া হয়নি।'