নাসিরনগরে অবৈধ ড্রেজিংয়ে কৃষিজমি ভরাট, অভিযানে জরিমানা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৩:১০ পিএম
নাসিরনগরে অবৈধ ড্রেজিংয়ে কৃষিজমি ভরাট, অভিযানে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে  কৃষি জমিতে মাটি ভরাট ও ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাট করার দায়ে  ভ্রাম্যমাণ আদালত ৫  জনকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।

একই সঙ্গে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়েছে।  সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিরনগর সদর,নুরপুর,কদমতলী, পূর্বভাগ ও তিলপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে

মোজাহিদ মিয়াকে ৫০ পঞ্চাশ হাজার,আলী আহমদকে ১৫ হাজার, খলিল মিয়াকে  ৩০ হাজার, মনিরুল ইসলাম ১ লাখ টাকা ও রেজাউল হককে ৫০ হাজার টাকা

মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ অভিযানে নাসিরনগর পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক  সহযোগিতা করেন ।

ইউএনও শাহীনা নাছরীন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কৃষি জমি,জলাশয় ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিংবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে