নওগাঁর মহাদেবপুরে দুঃস্থ নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন ও তিনশ’ শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ উদ্বোধন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্থায়নে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে মহাদেবপুরের শহীদ আস সবুরের বড় ভাই ফারুক হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, মহাদেবপুরে এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, মহাদেবপুরে এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি, সাবেক ছাত্রনেতা অবসরপ্রাপ্ত সিনিয়র লেকচারার মিরাজুল ইসলাম মিরাজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা ইউপি মেম্বার রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।