ধামইরহাটে জুলাই অভ্যূত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:০৮ পিএম
ধামইরহাটে জুলাই অভ্যূত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যূত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, ওসি মিন্টু রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নওশাদ হোসেন হ্যাপী, স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, জুলাই শহীদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, জুলাই যোদ্ধা বাদশা মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ প্রমুখ। সবশেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।