চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরে গ্রামের গণঅভ্যুত্থানে শহীদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী,অতিরিক্ত পুলিশ সুপার এ,এন, এম ওয়াসিম ফিরোজ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা। পরে বেলা ১০টার দিকে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, জুলাইযোদ্ধা রাসেল আলী, শিবির নেতা আলমগীর, আসাদুল্লাহ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম। সভা শেষে গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।