সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৪:৩৮ পিএম
সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ  করা হয়েছে। গত  বুধবার গণ- অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যপী সরাইল উপজেলা সদরের ফারজানা আনোয়ার ডায়গনস্টিক সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ফারজানা আনোয়ার ডায়গনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মো. নিজাম উদ্দিন। বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির পক্ষ থেকে উক্ত  ক্যাম্পে রোগীদের মাঝে বিনা মূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন।

এ ব্যপারে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাক্তার জোহেব আল হাসনাঈন বলেন, কয়েকশ রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। আমাদের এ সেবা কার্যক্রমে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যপী নিরলস পরিশ্রম করে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আমাদের এ সেবাদান কার্যক্রমে ডাক্তার ও রোগীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এ ধরনের সেবামূলক কার্যক্রম আমাদের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে