রাউজানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৯০ দশক ছাত্রদলের দোয়া

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৭:৫৮ পিএম
রাউজানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৯০ দশক ছাত্রদলের দোয়া

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করতে চট্টগ্রামের রাউজানে ৯০ দশক ছাত্রদল, রাউজান উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাউজানের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল মান্নান মনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল এবং মোজাম্মেল হক।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক শাহেদুল মোস্তফা, কাজী সরোয়ার খান মনজু, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কায়দে আজম চৌধুরী, রাউজান সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম, রাউজান উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম, সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, জেলা যুবদল নেতা মোহাম্মদ আলী মুন্না, কাজী নাসির উদ্দীন, মুরাদুর রহমান বাবর, আকতার হোসেন বাবুল, জামাল উদ্দিন চৌধুরী, মোরশেদুল আলম রকি, মনজুর আলম, কাজী বাদশা, সেকান্দর আলম হিরু, শহীদুল ইসলাম, তানভীর এবং নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে