লক্ষ্ণীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৭:০৪ পিএম
লক্ষ্ণীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ

বৃহস্পতিবার (৬ আগস্ট) খায়েরহাটস্থ বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আলফা স্টার ফাউন্ডেশন আয়োজনে "জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন" প্রতিপাদ্যে  লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময়  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী সরকারি আইন কর্মকর্তা ও বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন এবং  আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। 

সেমিনারে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক  হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে  তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে