মতলবে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৩:৩০ পিএম
মতলবে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর তীব্র ভাঙ্গনে কদমতলী গ্রাম দিন দিন ছোট হয়ে আসছে। এলাকাবাসীর লিখিত আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাগণ।

জানা যায়, শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শনকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তত্ত্বাবধায়ক খাইরুল বাশার, মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ ও উপ- বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় পাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

এ সময় পাউবোর কর্মকর্তারা ভাঙ্গনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য ব্লক পিচিং ফেলানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, শামীম দেওয়ানসহ এলাকাবাসী বলেন, বর্ষায় তীব্র ভাঙ্গনে আমাদের কদমতলী গ্রাম নদী গর্ভে হারিয়ে যাচ্ছে।আমরা অবিলম্বে ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাশার বলেন, "কদমতলী এলাকার ভাঙ্গন পরিস্থিতি আমরা দেখেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত রিপোর্ট দিয়ে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে