কক্সবাজারের ঈদগাঁও থানায় ডাকাতির মামলায় সন্দেহভাজন মো. ইউনুছ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ৩০ আগস্ট পোকখালী ও ইসলামাবাদের বিভিন্ন বসত বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার তথ্য মেলেছে বলে পুলিশ জানায়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামিকে ডাকাতির মামলায় (নং- ২) সন্দিগ্ধ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।