চট্টগ্রামের হাটহাজারীর ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ২ টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম -৫ হাটহাজারী সংসদীয় এলাকা গঠিত। চট্টগ্রাম মহানগরীর সাথে লাগোয়া এই সংসদীয় এলাকা কিছু সমস্যার সমাধান স্থানীয়দের কাছে সময়ের দাবীতে পরিনত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সাংসদীয় এলাকার সমস্যা গুলো চিহ্নকরনের মাধ্যমে সমাধান করা গেলে এলাকাবাসী উপকৃত হবে বলে প্রত্যাশা করছে পর্যবেক্ষক মহল। হাটহাজারীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি আজ রবিবার হাটহাজারী আগমনের বিষয়টি এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। বিশেষ করে এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের প্রত্যাশায়।
চট্টগ্রাম - হাটহাজারী - নাজিরহাট সড়কের বড়দিঘীর পাড়, চৌধুরীহাট, ফতেয়াবাদ, হাটহাজারী বাস স্টেশন, বাজার, সরকারহাট বাজারে যানযট নিরসনের জন্য উত্তর হাটহাজারীর সড়কটি সম্প্রসারন করে চার লেনে উন্নিত করন, বিশেষ করে বাস স্টেশন ও বাজারে যানযট মুক্ত করতে নাজিরহাট শাখা রেল লাইনের পাশে বাইপাস বিকল্প সড়ক নির্মাণ, স্বল্প আয়ের লোকজনের চট্টগ্রাম শহরে যাতায়াতের জন্য নাজিরহাট শাখা রেল লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, মীরেরহাট, মনিয়া পুকুর পাড় এলাকা ও ফরহাদাবাদের জব্বারহাটে রেল স্টেশন প্রতিষ্ঠা করা, রেল যাতায়াত সহজ করা, হাটহাজারী দুগ্ধ ও গবাদি পশু খামার, ছাগল খামারের পরিকল্পিত উন্নয়ন করা, বুল স্টেশন পুরাদমে চালু করা, নাজিরহাট নতুন রাস্তার মাথা থেকে বিআরটিসি বাস চালু করা, সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধ দখল মুক্ত করে গুরুত্বপূর্ণ বাজারে গ্রোথ সেন্টার প্রতিষ্ঠা করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি অটো রিকশা, কার, মাইক্রো , হাইস গাড়ি পাকিং এর ব্যবস্থা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ শয্যা রুপান্তরের কাজ দ্রুত বাস্তবায়ন করা, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবন গুলো আধুনিকায়ননকরে বসবাস উপযোগী করা, ট্রামা সেন্টার দ্রুত চালু করা, বিনোদন জন্য স্টেডিয়াম ও শিশু পার্ক প্রতিষ্ঠা করা, হাটহাজারী কৃষি ইনিস্টিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর। বি সি আই সি ল্যাব কে বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে রুপান্তর। ফতেয়াবাদের উত্তরে খালি জায়গায় একটি মেডিকেল স্থাপন। অক্সিজেনের খালি জায়গায় একটি সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা।
কাটিরহাট এলাকায় একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা, চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চুড়ান্ত অনুমোদন হাটহাজারী নাজিরহাট সড়ক চার লেইনে উন্নীত করন। হালদা প্যারালাল খাল দ্রুত চালু করা, হালদা নদীর সংযুক্ত খালে সুইস গেইট গুলো খোলা বন্ধ করার জন্য স্থায়ী লোক নিয়োগ করা। হাটহাজারীতে একটি মডেল হিন্দু মন্দির ও একটি বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করা, একটি পুনাঙ্গ সংস্কৃতি ও একটি পালি কলেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, এই দাবি গুল বাস্তবায়ন করা গেলে এলাকাবাসী উপকৃত হবে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল। প্রধান মন্ত্রী উল্লেখিত সমস্যা বিবেচনার জন্য প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট দায়িত্ব দায়িত্ব মহলের আশু প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এই জনগুরুত্বপূর্ণ দাবি গুলো প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরার জন্য হাটজারীর ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা ।