খাহড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৪:৪০ পিএম
খাহড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা দায়িত্ব ভার গ্রহণ করেছেন। এসময় ফুলের শুভেচ্ছায় শিক্ত হন তিনি। সকলের সাথে এক বৈঠকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে হবে জেলা পরিষদ বলে মন্তব্য করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুবেল মারমা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে