গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৪২ পিএম
গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহমুদউদ্দিন খোকন ও সংগঠনের সভাপতি নোয়াখালী জেলা সমিতির সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংক  পিএলসি'র চেয়ারম্যান এম এ খান বেলালকে সংবর্ধনা দেওয়া হয়। মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূর নবী, প্রচার সম্পাদক নাজিম পাটোয়ারী,  এডভোকেট মোহাম্মদ মহসিন সহ অনেকেই।

শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে নিজেদের স্মৃতিচারণ করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে তার সমাধান এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে অনুরোধ জানান। 

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে